spot_img

২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বিকেলে বাংলাদেশে আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ আজ মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে ঢাকায় আসছেন। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো এগিয়ে নেওয়া তাঁর এ সফরের লক্ষ্য।

২৪ ঘণ্টারও কম সময়ের এই সফরে তিনি আগামীকাল বুধবার সকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দুই দেশের প্রথম রাজনৈতিক সংলাপে যোগ দেবেন। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। এ সফরে বাংলাদেশ ও সৌদির মধ্যে একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে।

দীর্ঘ ছয় বছর পর সৌদির পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে ঢাকা। সফরে আলোচনার বিষয়ে জানতে চাইলে মন্ত্রণালয়ের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা বলেন, সৌদির সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে আমাদের শ্রম বাজারের ইস্যুটি থাকেই। তাছাড়া আমরা তাদের কাছ থেকে বিনিয়োগ চাই।

এ সফরে বাণিজ্য-বিনিয়োগ এবং জনশক্তি রপ্তানিসহ নিরাপত্তা ইস্যুতে আলোচনা হবে। এছাড়া একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে বলে আশা করছি।

জানা যায়, বুধবার পররাষ্ট্র ড. মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এছাড়া তিনি ভার্চুয়ালি কেরানীগঞ্জে ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ে একটি ভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এর আগে, ২০১৬ সালের মার্চে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল-যুবায়ের ঢাকা সফর করেছিলেন। প্রায় ছয় বছর পর দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss