spot_img

৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন ১ অক্টোবর: হানিফ

আগামী ১ অক্টোবর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এর আগে সব থানা এবং ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠনের কাজ শেষ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (২৫ মে) নগরীর কাজীর দেউড়ির একটি কনভেনশন হলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত ‘তৃণমূলে সদস্য নবায়ন এবং সংগ্রহ অভিযানের’ উদবোধন অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

হানিফ বলেন, আওয়ামী লীগকে কচু পাতার পানি ভাবলে ভুল হবে। আওয়ামী লীগের ক্ষতি করার ক্ষমতা বিএনপি-জামায়াত এর নেই। আওয়ামী লীগের মূল শক্তি সংগঠন এবং জনসমর্থন।

তিনি বলেন, র‍্যাবের কিছু কর্মকর্তার বিরুদ্ধে সেনশন আসায় বিএনপি এখন বেশ চাঙা। তাদের অপপ্রচারে সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়েছে। এই সেনশনের পেছনে যে বিএনপির দেশ বিরোধী ষড়যন্ত্র রয়েছে দেশের মানুষকে সেটা বুঝাতে হবে। নতুন নতুন সদস্য সংগ্রহ করে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss