spot_img

৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় নিহত ২৭

সশস্ত্র বিদ্রোহীদের হামলায় গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পূর্বাঞ্চলে অন্তত ২৭ বেসামরিক লোক নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনী ও রেড ক্রিসেন্ট সোসাইটি এ তথ্য নিশ্চিত করেছে।

এই অঞ্চলে সহিংসতা পর্যবেক্ষণকারী দল, কিভু সিকিউরিটি ট্র্যাকার (কেএসটি) টুইটার বার্তায় জানায়, শনিবার শস্ত্র গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) এ হামলা চালায়।

সেনাবাহিনীর মুখপাত্র অ্যান্থনি মুয়ালুশায়ি বলেছেন, আমরা ভোরবেলা বেউ মানিয়ামা গ্রামে গুলির শব্দ শুনেছি।যখন আমরা সেখানে পৌঁছাই, তখন অনেক দেরি হয়ে গেছে; এর মধ্যেই শত্রুপক্ষ এডিএফ আমাদের পক্ষের এক ডজনের বেশি বেসামরিক লোককে ছুরি মেরে হত্যা করেছে।

অভিযোগ রয়েছে, আফ্রিকার মধ্যাঞ্চলে এডিএফ নামের এই মিলিশিয়া গ্রুপটি সক্রিয় এবং তাদের সঙ্গে জঙ্গি গোষ্ঠী আইএসের সম্পৃক্ততা রয়েছে। তাৎক্ষণিকভাবে এডিএফ এই হামলার দায় স্বীকার করেনি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss