spot_img

১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

যে গ্রামে বৃষ্টি হয় না কখনোই!

বৃষ্টি প্রকৃতি ও পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বৃষ্টিতে গাছপালা-মাঠের ফসল সবকিছুই তরতাজা হয়ে উঠে। মানুষের জীবনেও নেমে আসে স্বস্তি। পৃথিবীর সব অঞ্চলেই কম বেশি বৃষ্টিপাত হয়। তবে কখনো কি এমন কোনো স্থানের কথা শুনেছেন, যেখানে কখনোই হয় না বৃষ্টিপাত।

সত্যিই এমন এক গ্রাম আছে বিশ্বে যেখানে হয় না বৃষ্টি। এটিই বিশ্বের একমাত্র স্থান সেখানে কখনোই বৃষ্টি হয় না। তবে গ্রামটির সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। সেখানে জনবসতি, স্কুল, মাদ্রাসা, মসজিদ সবই আছে।

আরও আছে নজরকাড়া সববাড়িঘর ও প্রাচীন স্থাপনাসমূহ। প্রতিবছর প্রচুর পর্যটকেরও আগমন ঘটে সেখানে। আবার ক্ষেত-খামারও রয়েছে।

বলছি ইয়েমেনে ছোট্ট একটি গ্রাম আল হুতাইবের কথা। সেখানকার রাজধানী সানার প্রশাসনিক এলাকা জাবল হারজের পার্বত্য অঞ্চলে গ্রামটির অবস্থান। আর এই গ্রামেই কখনো হয় না বৃষ্টি।

আরও পড়ুন:- থানচি ভ্রমণে অনুমতি দিচ্ছে না প্রশাসন

বিশ্বের বিভিন্ন স্থানে যখন বছরের বিভিন্ন সময়ে বৃষ্টিপাত হয়, ঠিক তখন আল হুতাইবে গ্রাম থাকে শুকনো। এই গ্রামে যেহেতু কখনো বৃষ্টি হয় না, তাই সেখানকার আবহাওয়া বেশ শুষ্ক।

তবে কে এই গ্রামে বৃষ্টিপাত হয় না? এর কারণ হলো আল হুতাইব গ্রামটি অনেক উচ্চতায় অবস্থিত। সমতল থেকে প্রায় ৩২০০ মিটার উঁচুতে এই গ্রামের অবস্থান। আর এ কারণে সেখানে বৃষ্টিপাত হয় না।

স্বাভাবিক বৃষ্টির মেঘ জমে সমতল থেকে ২০০০ মিটারের মধ্যে। তাই আল হুতাইবের উপরে মেঘ জমে না। আর মেঘ না থাকলে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও থাকে না।

বৃষ্টি না হওয়ার কারণে এই গ্রামের পরিবেশ বেশ গরম। শীতকালে সকালের পরিবেশ খুব ঠান্ডা থাকলেও সূর্য উঠলেই প্রচণ্ড খরতাপে পুড়েন সেখানকার মানুষেরা।

তবে এই গ্রামের বাসিন্দাদের বৃষ্টি হওয়া বা না হওয়া নিয়ে তেমন কোনো দুশ্চিন্তা নেই। তারা সেখানকার শুষ্ক পরিবেশের সঙ্গেই নিজেদেরকে মানিয়ে নিয়েছেন।

সূত্র: ওড়িসাপোস্ট/নিউজট্র্যাকলাইভ

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss