spot_img

১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রাজধানীতে বাসের চাপায় প্রাণ হারালেন পুলিশ সদস্য

ওয়েলকাম পরিবহনের একটি বাসের চাপায় রাজধানীর বাংলামোটরে এক পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

সোমবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সোনারগাঁ সিগন্যালের পর বাংলামোটর বাসস্টপের কাছাকাছি এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের নাম কোরবান আলী হোসেন। তিনি পুলিশ টেলিকমে কর্মরত ছিলেন।

হাতিরঝিল থানা পুলিশ জানিয়েছে, সকালে কর্মস্থলে যাওয়ার সময় বাংলামোটরে ওয়েলকাম গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে নেওয়া হচ্ছে। শিগগির আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss