spot_img

২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১০ জুন) গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে জরুরিভিত্তিতে রাত ৩টা ২০ মিনিটে তাকে হাসপাতালে নেওয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার রাত ২টা ৫৫ মিনিটে খালেদা জিয়াকে তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে নেওয়া হয়। তার সঙ্গে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন। ৩টা ২০ মিনিটে ম্যাডামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন চিকিৎসকরা উনার পরীক্ষা-নিরীক্ষা করছেন।

তিনি ফুসফুস জটিলতা, ডায়াবেটিস, চোখের সমস্যা, লিভার সিরোসিসসহ নানা রোগে ভুগছেন।

সম্প্রতি নাম প্রকাশ না করার শর্তে খালেদা জিয়ার ব্যক্তিগত এক চিকিৎসক বলেছিলেন এখন ম্যাডামের শারীরিক অবস্থা মোটামুটি ভালো। দেখার বিষয় হচ্ছে, এই ভালো কতদিন থাকে। কারণ ওনার তো অনেক রোগ। একটার সঙ্গে আরেকটার যোগসূত্র রয়েছে। ফলে কোনো একটা রোগ যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখন বাকিগুলো খারাপ হয়ে যাবে। তবে আশার কথা হচ্ছে ওনার লিভার সিরোসিসের যে সমস্যা সেটা এখন ভালো আছে।

উল্লেখ্য, খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন কারাবন্দি থাকার পর করোনার মহামারির মধ্যে ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে থেকে ছয় মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। এরপর একাধিকবার তার মুক্তির মেয়াদ বাড়ায় সরকার।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss