spot_img

১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

প্রধানমন্ত্রী সিলেট যাচ্ছেন মঙ্গলবার

বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে আগামী মঙ্গলবার সিলেট অঞ্চল পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন সকালে হেলিকপ্টারযোগে তিনি সিলেট যাবেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশ্বস্ত সূত্র।

সূত্রটি জানায়, মঙ্গলবার সকালে সিলেট যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহমর্মিতা জানাবেন। একইসঙ্গে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কর্মসূচিতে অংশ নেবেন।

এদিকে সচিবালয় সূত্র নিশ্চিত করেছে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান আগামীকাল সোমবার সিলেট যাচ্ছেন। তিনি সেখানে মঙ্গলবার অবস্থান করবেন।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss