spot_img

৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মক্কায় আরও একজন বাংলাদেশি হাজির মৃত্যু

পবিত্র নগরী মক্কায় আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এ নিয়ে এবার হজে গিয়ে মোট ২১ জন বাংলাদেশি হজযাত্রী ও হাজি মারা গেলেন। এদের মধ্যে পুরুষ ১৫ ও নারী ছয়জন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

শনিবার (১৬ জুলাই) মক্কায় মারা যান মোরশেদ হাসান সিদ্দিকী (৫৮)। তিনি ঢাকা জেলার বাসিন্দা।

এদিকে হজ শেষে সৌদি থেকে এ পর্যন্ত দেশে ফিরেছেন ৬ হাজার ৫০১ জন হাজি। এবার বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে যান।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, গত তিনদিনে মোট ১৮টি ফ্লাইট ঢাকা পৌঁছেছে। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত আটটি, সৌদিয়া এয়ারলাইনস পরিচালিত আটটি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করে দুটি ফ্লাইট। আগামী ৪ আগস্ট ফেরত হজযাত্রীদের শেষ ফ্লাইট ঢাকা পৌঁছাবে বলে ধারণ করা হচ্ছে।

৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়।

সৌদি আরবে এখন পর্যন্ত সর্বমোট ২১ হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে মক্কায় ১৬, মদিনায় ৩ ও জেদ্দায় একজন মারা যান। তারা হলেন- ঢাকার বিউটি বেগম, মাদারীপুরের শিবচরের লায়লা আক্তার, রংপুরের পীরগাছার আবদুল জলিল খান, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, রাজধানীর বাড্ডা সাতারকুল এলাকার মোছা. ফাতেমা বেগম, নোয়াখালী জেলার নুরুল আমিন, চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির, টাঙ্গাইলের মো. আব্দুল গফুর মিয়া, ঢাকা জেলার তপন খন্দকার, সিরাজগঞ্জের কামারখন্দের মো. রফিকুল ইসলাম, রংপুরের মো. খয়বর হোসেন, নঁওগার মো. আব্দুল মোত্তালিব, ব্রাহ্মণবাড়িয়ার শিরিনা আক্তার, সিলেটের মো. ফয়জুর রহমান, টাঙ্গাইল জেলার মো. মোস্তাফিজুর রহমান, ঢাকা জেলার ফারজিন সুলতানা এবং সর্বশেষ ঢাকার মোরশেদ হাসান সিদ্দিকী।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss