spot_img

১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

তাইওয়ানকে ঘিরে রেখেছে চীনা যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ

তাইওয়ানকে ঘিরে চীনের ২৪টি যুদ্ধবিমান ও ৬টি যুদ্ধজাহাজ টহল দিচ্ছে বলে দাবি করছে দেশটির (তাইওয়ান) প্রতিরক্ষা মন্ত্রী। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী এক টুইটবার্তায় বলেন, তাইওয়ান প্রণালিতে চীনের ২৪টি যুদ্ধবিমানের মধ্যে- ১০টি সুখোই এসইউ-৩০, চারটি শেনইয়াং জে-১৬ এবং দুটি চেংডু জে-১০ বিমান টহল দিচ্ছে।

চীনের এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত নিবীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানায় তাইওয়ান।

তাইওয়ান আরও জানিয়েছে, তাদের যুদ্ধজাহাজ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্তা চীনের এসব উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রস্তত।

উল্লেখ্য, গত ২ আগস্ট মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর থেকে স্বায়ত্বশাসিত দ্বিপদেশটি ঘিরে সামরিক মহড়া চালাচ্ছে চীন।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss