spot_img

১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চকবাজারে অগ্নিকাণ্ড: হোটেল মালিক গ্রেফতার

রাজধানীর চকবাজারের দেবীদাসলেন এলাকায় প্লাস্টিক কারখানা ও গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় বরিশাল হোটেলের মালিক ফখরুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) ভোরে চকবাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। চকবাজার থানার ওসি আব্দুল কাইয়ুম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল নিহত রুবেলের বড় ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে চকবাজার থানায় মামলা করেন। এরপর আজ সকালে অভিযান চালিয়ে বরিশাল রেস্টুরেন্টর মালিক ফখরুদ্দিনকে গ্রেফতার করা হয়।

এর আগে, সোমবার দুপুর ১২টার দিকে চকবাজারের দেবীদাসলেন এলাকায় প্লাস্টিক কারখানা ও গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ঐ ভবন থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss