spot_img

২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকেলে হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে।

সোমবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে গুলশানের বাসা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে তাকে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

তিনি জানান, বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। যেসকল পুরোনো রোগ রয়েছে, সেগুলো ওষুধ দিয়ে নিয়ন্ত্রণে রাখা হয়েছে। এই মুহূর্তে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করার কোনো প্রয়োজন নেই।

এর আগে, গত ২৪ জুন দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেন বিএনপি চেয়ারপারসন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss