spot_img

১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আফগানিস্তানে ৫.৩ মাত্রার ভূমিকম্পে নিহত ৮

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে সোমবার (৫ সেপ্টেম্বর) ভোরে ৫.৩ মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত আটজন নিহত হয়েছে বলে জানাগেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। – রয়টার্স

এদিকে প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মাওলাভি নাজিবুল্লাহ হানিফ বখতার নিউজ এজেন্সিকে বলেন, রোববার রাতের ভূমিকম্পে কুনার প্রদেশে আর্থিক ও মানবিক ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে।

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, ভোররাতে জালালাবাদ শহরের কাছে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি হয়।

দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ নাসিম হাক্কানি বলেছেন, প্রাথমিক প্রতিবেদনে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছয়জন এবং আহতের সংখ্যা নয়জন।

আফগানিস্তানে গত জুনেও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ঘটনায় ১ হাজারের বেশি লোক নিহত হয়েছে এবং আশেপাশের এলাকার ব্যাপক ক্ষয়ক্ষাত হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss