spot_img

১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

উগান্ডায় ভূমিধসে ১৫ জনের মৃত্যু

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি দুর্গম এলাকায় ভারি বৃষ্টির কারণে ভূমিধসে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রসের সংশ্লিষ্টরা এ তথ্য জানিয়েছেন।

বুধবার (৭ সেপ্টেম্বর) সংগঠনটি জানায়, নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। কাসেসের পার্বত্য জেলায় এ ভূমিধসকে একটি বিপর্যয় বলে অভিহিত করছে তারা।

কঙ্গোর সীমান্তের কাছে অবস্থিত কাসেস এলাকায় বর্ষাকালে ভূমিধসের ঝুঁকি বেড়ে যায়।

তবে উগান্ডার পুলিশ বা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে কোনো তথ্য দেয়নি।

সূত্র: এপি

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss