spot_img

৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ঢাকা বিশ্ববিদ্যালয় হলে শিক্ষার্থীর ঘুমন্ত অবস্থায় মৃত্যু!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ঘুমন্ত অবস্থায় অমিত সরকার (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থী ঢাবির লেদার টেকনোলজির মাস্টার্সের ছাত্র ছিলেন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অমিত যশোর জেলার কোতোয়ালীর বালিয়াঘাট গ্রামের চিত্তরঞ্জন সরকারের ছেলে।

নিহতের রুমমেট সজিব মিত্র জানান, তারা ঢাবির জগন্নাথ হলের ৪০১১ নম্বর রুমে থাকেন। অমিত রাতে অনেক দেরি করে ঘুমাতেন এবং দেরি করে ঘুম থেকে উঠতেন। গতরাতেও দেড়টা পর্যন্ত মোবাইলে ছিলেন অমিত। আজ সকাল সাড়ে ১০টার দিকে অমিতকে ডাকতে গেলে তার শরীর ঠাণ্ডা অনুভূত হয়। এরপর তাকে অনেক ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ পাই না। পরে অন্যন্য রুমমেটের সহায়তায় অমিতকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জগন্নাথ হলের অধ্যাপক ড. মিহির লাল সাহা বলেন, এ ঘটনায় আমরা জগন্নাথ হল পরিবার শোকাহত। তার আত্মার শান্তি কামনা করি।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃত অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সাহাবউদ্দিন বলেন, ওই শিক্ষার্থীর স্বজনরা কেউ হাসপাতালে নেই। স্বজনরা আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss