রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আগামী ২৩ নভেম্বর ঢাকায় আসার কথা থাকলেও তিনি আসছেন না। তার পরিবর্তে দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি আসবেন।
পরররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সুত্রটি জানায়, রাশিয়া শুক্রবার বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে সের্গেই ল্যাভরভের পরিবর্তে ঢাকায় দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি আইওআরএ বৈঠকে তার দেশের প্রতিনিধিত্ব করবেন।
এর আগে, ১২ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সের্গেই ল্যাভরভ ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছেন।
আগামী ২২ ও ২৩ নভেম্বর ঢাকায় জ্যেষ্ঠ কর্মকর্তাদের কমিটি সিএসওর বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া ২৪ নভেম্বর, রাষ্ট্রগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
চস/এস


