spot_img

১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ কয়েদির মৃত্যু

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই কয়েদির মৃত্যু হয়েছে। তারা হলেন- কিশোরগঞ্জের মৃত আশরাফ আলীর ছেলে মো. নুর ইমলাম ওরফে শেখ চান (৬৯) ও গাজীপুরের কাপাসিয়ার বাসিন্দা তাইজুদ্দিন (৭৬)।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তারা মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) আমিরুল ইসলাম।

তিনি বলেন, নুর ইমলামকে ২০১৯ সালের ২৬ অক্টোবর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে আনা হয়। আজ সকালে কারাগারের ভেতর বমিসহ বুকে ব্যাথা অনুভব করলে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সোয়া ৬টায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, একই সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি তাইজুদ্দিনও কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তারও শারীরিক অবস্থার অবনতি হলে গাজীপুরের একই হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss