spot_img

১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

দূষিত শহরের তালিকায় দিল্লিকে পেছনে ফেলে শীর্ষে ঢাকা

সাম্রাজ্য ধরে রাখতে প্রাচীনকাল থেকে রাজায় রাজায় যুদ্ধের দামামা পড়তে পড়তে আমরা ক্লান্ত। তবু পড়ি, কেন হল জয়-পরাজয়? সেখান থেকে নেই ভবিষ্যতের শিক্ষা। পরাজিত রাজা নিজের সাম্রাজ্য ফিরে পেতে ছক আকেঁন নতুন করে। কিন্তু এ কেমন সাম্রাজ্য দখল ঢাকার বাতাসের? দিল্লি, আগ্রার সঙ্গে চলছে দ্বন্দ্ব। সোমবার (৯ জানুয়ারি) আবার দিল্লিকে পেছনে ফেলে দিয়ে উঠে এসেছে শীর্ষে ঢাকা। সকাল সাড়ে ৮টায় ঢাকার বায়ুমান এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড অনুযায়ী ২১৮। এটি বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে।

এক স্কোর কম অর্থাৎ ২১৭ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ভারতের দিল্লি। ১৯৮ স্কোর নিয়ে তৃতীয় থাইল্যান্ডের কাওশিউং।

সুইজারল্যান্ডের বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তথ্য প্রকাশ করেছে।

একিউআই স্কোর ১০০ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং সূচক ৩০১ থেকে ৫০০ ‘ঝুঁকিপূর্ণ’ বলে চিহ্নিত করা হয়। এ সময় স্বাস্থ্য সতর্কতাসহ প্রত্যেক নগরবাসীর জন্য জরুরি পরিস্থিতি বিবেচনা করা হয়।

শূন্য থেকে ৫০ স্কোর হলে বাতাসের মান ভালো ও ৫১-১০০ স্কোর হলে স্বাস্থ্যকর বলে উল্লেখ করা হয়ে থাকে।

সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স প্রতিদিনের বাতাসের মান নিয়ে প্রতিবেদন তৈরি করে। একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে বিষয়ে তথ্য দেয়। তাদের স্বাস্থ্যঝুঁকির অবস্থা সম্পর্কে জানায়, সচেতন করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে, যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২ দশমিক ৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে এক চিত্র অনেকটা পাল্টে যায়। সকাল সাড়ে ১০টায় আবার ৩১১ স্কোর নিয়ে ভারতের দিল্লি প্রথম, ২৩৪ নিয়ে চীনের উহান দ্বিতীয়, ২৩২ নিয়ে ঢাকা তৃতীয় স্থানে চলে আসে।

এর আগে ৬ জানুয়ারি ২০৪ স্কোর নিয়ে ঢাকা ছিল দ্বিতীয় স্থানে। ২৪১ স্কোর নিয়ে দিল্লি প্রথম ও ১৯৮ স্কোরে মেসিডোনিয়া ছিল তৃতীয় স্থানে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss