spot_img

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ভারতে প্রায় ২ কোটি টাকার সোনাসহ দুই বাংলাদেশি আটক

ভারতের পেট্রাপোল সীমান্তে এক কোটি ৯৩ লাখ ৮১ হাজার ৭৩৯ টাকার সোনার বিস্কুটসহ দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতাগামী একটি বাস থেকে এই সোনা জব্দ করা হয়। আটককৃতরা হলেন বাস চালক মোহাম্মদ ফরহাদ ও কন্ডাক্টর মোহাম্মদ ওমর ফারুক।

বিএসএফ সূত্র দিয়ে আনন্দবাজারের প্রতিবেদনে লিখা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বাসটি পেট্রাপোল সীমান্তে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ওই বাস থেকে ৩০টি সোনার বিস্কুট জব্দ করা হয়।

ফরহাদ ও ফারুক জানিয়েছে, সোনার বিস্কুট তারা ঢাকার এক চোরাকারবারির কাছ থেকে নিয়ে কলকাতার নিউ মার্কেটে এক ব্যক্তির কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন। এজন্য তাদের ১০ হাজার টাকা পাওয়ার কথা ছিল।

চস/স

 

Latest Posts

spot_imgspot_img

Don't Miss