spot_img

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সমালোচিত জার্মান প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

সমালোচিত জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রাখট পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বেশ কিছু কাজের জন্য সমালোচিত হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, ল্যামব্রেখট নিজেই পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগপত্র চ্যান্সেলরের কাছ থেকে আসেনি। অন্য এক খবরে জানানো হয়, চ্যান্সেলর ওলাফ শলৎস এর সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) মন্ত্রী ল্যামব্র্যাক্ট আগামী সপ্তাহে পদত্যাগ করতে চলেছেন।

এদিকে নিউজ চ্যানেল এনটিভি জানিয়েছে, ল্যামব্রাখটের স্থলাভিষিক্তের জন্য এসপিডিতে লোক খোঁজা হচ্ছে। তবে বার্তা সংস্থা এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এ ধরনের গুজব নিয়ে কথা বলতে রাজি হননি।

সাম্প্রতিক কিছু কাজের জন্য ল্যামব্রাখট তীব্রভাবে সমালোচিত হয়ে আসছেন। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি এক জরিপে ৭৭ শতাংশ জার্মান তার পদত্যাগের পক্ষে মত দিয়েছেন। কেবলমাত্র ১৩ শতাংশ জার্মান তাকে তার পদে বহাল রাখার পক্ষে মত দিয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss