spot_img

২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নেপালে বিমান বিধ্বস্ত: অন্তত ৪০ জনের লাশ উদ্ধার

নেপালের কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে উড়ে যাওয়া ইয়েতি এয়ারলাইন্সের একটি এআরটি ৭২ প্লেন বিধ্বস্ত হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) সকালে কাস্কি জেলার পোখারায় বিধ্বস্ত হয় বিমানটি। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যু নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জানা গেছে, প্লেনটি অবতরণের সময় এতে আগুন ধরে যায়। নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা কাঠমান্ডু পোস্টকে জানিয়েছেন, বিধ্বস্ত হওয়া প্লেনটিতে মোট ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন।

তিনি আরও জানান, প্লেনটিতে আরোহীদের মধ্যে ১৫ জন বিদেশি নাগরিকও আছেন।

একটি উদ্ধারকারী দল এরই মধ্যে দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। দেশটির সেনা সদস্যরা যোগ দিয়েছেন উদ্ধার কাজে। সূত্র: বিবিসি

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss