spot_img

১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

৭ মামলার আসামি জলদস্যু মিলাদ চট্টগ্রামে গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর হালিশহর থেকে ওয়ারেন্টভুক্ত আসামি মিলাদ ওরফে জলদস্যু মিলাদকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তার মিলাদের বিরুদ্ধে নারী নির্যাতন, ধর্ষণ, হত্যাচেষ্টা, চুরি, ডাকাতি এবং ছিনতাইয়ের ঘটনায় সন্দ্বীপ থানায় ৭টি মামলা রয়েছে।

সোমবার (২৭ মার্চ) বিকাল ৩টায় হালিশহর থানার মাইজপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি জানান, গতকাল সোমবার বিকেল ৩টায় হালিশহর থানাধীন মাইজপাড়া এলাকা থেকে নারী নির্যাতন, ধর্ষণ, হত্যাচেষ্টা, চুরি, ডাকাতি এবং ছিনতাইয়ের ৭ মামলার আসামি জলদস্যু মিলাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss