spot_img

২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

১৯ বছর পর চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের হওয়া ধর্ষণ ও অপহরণ মামলার পলাতক আসামি আব্দুল করিমকে ১৯ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আব্দুল করিম হাটহাজারী ধলই এলাকার খাইরুল বশরের ছেলে।

বুধবার (৭ জুন) উপজেলার চেয়ারম্যানঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, ‘পলাতক আসামি করিমের অবস্থান নিশ্চিত হওয়ার পর বুধবার হাটহাজারী থানার চেয়ারম্যান ঘাটা এলাকায় আভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’

র‍্যাব জানায়, ২০০৪ সালের ২৬ অক্টোবর এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করেন করিম। পরবর্তীতে ধর্ষক করিম তাকে নির্জন জায়গায় ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা আবদুল জলিল বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে আত্মগোপনে চলে যায় করিম। একপর্যায়ে পুলিশ তদন্ত করে করিমকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বর্তমানে মামলাটি চট্টগ্রাম আদালতে বিচারাধীন রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss