spot_img

৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

প্রার্থীতা ফিরে পেলেন হিরো আলম

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থীতা ফেরত পেলেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম (হিরো আলম)।

বৃহস্পতিবার (২২ জুন) শুনানি শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এতে হিরো আলমও ইসির প্রতি আস্থা প্রকাশ করেছেন।

১৮ জুন মনোনয়নপত্র বাছাই করে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন। এক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীরর এক শতাংশ ভোটার সমর্থকের বিষয়টি সঠিকতা না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। এরপর ২০ জুন তিনি নির্বাচন কমিশনে আপিল দায়ের করেছিলেন।

সেদিন তিনি বলেছিলেন, এর আগেও দুটি উপ-নির্বাচনে ইসিতে আপিল করে আমি প্রার্থিতা ফেরত পাইনি। পরে হাইকোর্ট থেকে প্রার্থিতা আনতে হয়েছিল। এবারও পাবো কি না জানি না। কারণ ইসিতে এলে সুষ্ঠু বিচার কমই পাই। তবুও আশা রেখেই আপিল করলাম।

সেই আশাবাদেরই যেন প্রতিফলন হলো। হিরো আলম বলেন, আমি নিরাশার কথা বলেছিলাম। এখন আস্থা তৈরি হলো।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। প্রতীক বরাদ্দ ২৬ জুন। ভোটগ্রহণ হবে ১৭ জুলাই।

প্রসঙ্গত, ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss