spot_img

১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কবি আফতাব আহমেদ আর নেই

গুলতেকিনের স্বামী সাবেক অতিরিক্ত সচিব ও কবি আফতাব আহমেদ মারা গেছেন। সোমবার (৩ জুলাই) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি হৃদরোগ ও কিডনিজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালে গুলতেকিন আফতাব আহমেদের সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আফতাব আহমেদেরও এটি দ্বিতীয় বিয়ে ছিল।

পারিবারিক সূত্র জানায়, দাম্পত্য জীবনে তারা পরস্পর খুবই সুখী ছিলেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক এই অতিরিক্ত সচিব কবি হিসেবে নিজের সমধিক পরিচিতি ঘটিয়েছিলেন। আফতাব আহমেদ প্রয়াত অভিনেত্রী আয়েশা আখতারের ছেলে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss