spot_img

৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

স্বর্ণের দামে ফের রেকর্ড

দেশের বাজারে আবার বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। তবে এর আগে দেশের বাজারে স্বর্ণের দাম এত বাড়েনি। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ফলে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ৬ হাজার ৩৭৬ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম বেড়েছে বলেই এই দাম বাড়ানো হয়েছে। আগামীকাল রোববার থেকে এই দাম কার্যকর করা হবে বলে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)’র পক্ষ থেকে জানানো হয়েছে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss