spot_img

২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

দুই সন্তানকে মারধরের পর প্রবাসীর আত্মহত্যা

চট্টগ্রামের হাটহাজারীতে মহিবুল্লাহ (৩২) প্রকাশ ডিউক নামে এক প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মহিবুল্লাহ ৯ নম্বর গড়দুয়ারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মালেক মাস্টার বাড়ির ডা. মৃত আবদুল ওহাবের ছেলে।

সোমবার (২৯ জানুয়ারি) রাত ১১টায় হাটহাজারী পৌরসভার এগারমাইলস্থ ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, মহিব্বুল্লাহ স্ত্রী-সন্তান নিয়ে পৌরসভার এগারমাইল এলাকায় লায়লা ভবনের চতুর্থ তলায় বসবাস করতেন। দীর্ঘদিন প্রবাসেও ছিলেন। প্রবাস থেকে আসার পর সংসারে অভাব অনটন দেখা দেয়। দেশে ফেরার পর তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। ঘটনার দিন রাতে মুহিব্বুল্লাহ স্ত্রীর সাথে কলহে জড়িয়ে পড়েন এবং তার দুই সন্তানকে মারধর করে ঘরের একটি রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। দীর্ঘক্ষণ তার কোনো সাড়া শব্দ না দেখে স্ত্রী রুমের দরজা খোলার চেষ্টা করে। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে রুমের দরজা ভেঙে ভেতরে দেখতে পায়, সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে মুহিব্বুল্লাহ। এরপর ৯৯৯-এ ফোন দিলে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

হাটহাজারী থানার উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমান জানান, প্রাথমিকভাবে এটা আত্মহত্যা মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে ঘটনার সত্যতা জানা যাবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss