spot_img

১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ধর্ষক মজনুর বিরুদ্ধে চার্জশিট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় মজনুকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

গত ৫ জানুয়ারি রাজধানীর শেওড়ায় বান্ধবীর বাসার উদ্দেশ্যে পরীক্ষার প্রস্তুতি নিতে ক্যাম্পাস থেকে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ওই শিক্ষার্থী। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে ভুল করে কুর্মিটোলা হাসপাতাল এলাকায় নেমে পড়েন তিনি। পরে হেঁটে শেওড়া যাওয়ার পথে তাকে ফলো করেন ধর্ষক মজনু। তাকে সড়ক থেকে তুলে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন তিনি।

আরো পড়ুন: ৫ মাস পর ভারত থেকে এলো পিঁয়াজ

এ সময় ওই ছাত্রী অচেতন হয়ে পড়েন। তিন ঘণ্টা পর জ্ঞান ফিরলে বন্ধুদের সহায়তায় হাসপাতালে যান ওই ছাত্রী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক পরীক্ষায় তার ধর্ষণের আলামত মেলে। পরবর্তীতে অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করা হয়।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss