spot_img

২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

এমপি আনার হত্যা: সিয়ামের দেখানো স্থান থেকে হাড়গোড় উদ্ধার

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় গ্রেফতার সিয়াম হোসেনকে নিয়ে অভিযানে হাড়গোড় উদ্ধার করার কথা জানিয়েছে কলকাতা পুলিশ। রোববার (৯ জুন) সকালে সিয়ামকে নিয়ে ভাঙড় এলাকায় পৌঁছে বাগজোলা খালে নামেন সিআইডি কর্মকর্তারা। সেখান থেকেই হাড়গোড় উদ্ধার করা হয়।

এর আগে, শনিবার (৮ জুন) সিয়ামকে ১৪ দিনের রিমান্ড দেন কলকাতার বারাসাতের আদালত।

অভিযানের শুরুতেই সিয়ামের দেখিয়ে দেয়া স্থানে তল্লাশি শুরু করে তারা। তবে এর আগে সিআইডির হাতে গ্রেপ্তার হওয়া জিহাদ দেহাংশ ফেলে দেয়ার যে স্থানের কথা বলেছিল আজ সিয়াম সেই স্থানের পরিবর্তে ভিন্ন স্থান দেখায়। আর সেখানে তল্লাশি চালিয়েই একাধিক হাড়গোড় উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে হাড়গুলো দেখে মানুষের হাড় বলেই মনে হচ্ছে। আসামি সিয়ামের দাবি, এগুলো বাংলাদেশের এমপি আনারের শরীরের দেহাংশ। যদিও সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে, এমপির দেহাংশ কিনা বিষয়টি নিশ্চিত হতে উদ্ধার হওয়া হাড়গোড়গুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।

উল্লেখ্য, গত শুক্রবার (৭ জুন) আনার হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে নেপালে আটক সিয়াম হোসেনকে ভারতের কাছে হস্তান্তর করা হয়। সূত্র: আনন্দবাজার

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss