spot_img

২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়ন থেকে রানী বালা (৪৫) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ডাবুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুরঙ্গা গ্রামের স্বজন কান্তি নাথের মেয়ে।

শনিবার (২৯ জুন) সকালে ডাবুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুরঙ্গা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রানী বালার বড় ছেলে স্ত্রীকে নিয়ে কক্সবাজারে গিয়েছিল। সেখান থেকে ভোর ৪টায় বাড়িতে ফিরে। মাকে ডাকাডাকি করলে কোন সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখতে পান মা ঘরের সিলিংয়ের সাথে ঝুলে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss