spot_img

৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

পাহাড় ধস: কক্সবাজারে একই পরিবারের ৩ জনের মৃত্যু

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় পাহাড় ধসে একই পরিবারের তিনজনে মর্মান্তিক মৃত্যু হয়েছে ।

ঘটানাটি ঘটেছে আজ ১৮ আগস্ট ভোররাতে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়ন জারুলবনিয়া এলাকায়। নিহতরা হলেন প্রবাসী সরওয়ার কামালের স্ত্রী মমতাজ বেগম (৪০) মেয়ে ময়না ও নাতনি মাহি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে প্রচুর বৃষ্টিপাতের ফলে পাহাড়ধসে বাড়ির উপরে পড়ে। তখন সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। দ্রুত সবাই উদ্ধার করতে চেষ্টা করে । পরে ৮ টার দিকে পেকুয়ার ফায়ার সার্ভিসের লোকজন আসে এর আগে স্থানীয়রা নিহতদের কে উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ বলেন,সকালে শিলখালী পাহাড় ধসে একই পরিবারের তিনজনে মৃত্যু খবর পেয়েছি। পুলিশ এখনো ঘটনাস্থলে আছেন।
এ ব্যাপারে ইউএনও সাইফুল ইসলাম বলেন, আমি এর আগেও প্রচুর বৃষ্টিপাত যখন হয়েছিল তখন পাহাড়ের পাশে বসবাসরত সবাইকে সতর্ক থেকে সরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলাম। কিন্তু ২ দিনের আবারও ভারী বৃষ্টি পাতে সতর্ক না থেকে এ দুর্ঘটনা হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss