spot_img

২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বন্যায় মৃত্যু বেড়ে ৭১, ফেনীতে সর্বোচ্চ ২৮ জন

দেশের বিভিন্ন জেলায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) আরো ৪ জনের মারা যাওয়ার তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্যায় মৃতের সংখ্যা ৭১ জন। এরমধ্যে পুরুষ ৪৫ জন, মহিলা ৭ জন এবং শিশু ১৯ জন।

আরো পড়ুন: বন্যার্তদের পাশে ফোর এইচ গ্রুপ

মৃতদের মধ্যে কুমিল্লায় ১৯, ফেনীতে ২৮, চট্টগ্রামে ৬, খাগড়াছড়িতে ১, নোয়াখালীতে ১১, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১, কক্সবাজারে ৩ এবং মৌলভীবাজারে ১ জন। নিখোঁজ লোকসংখ্যা ১ জন (মৌলভীবাজার)।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss