spot_img

২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

রাঙামাটিতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়ন যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবলীগ নেতা ওবায়েদ উল্লাহ (৪৩) উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে বালুখালী এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা।

স্থানীয় সূত্র ও দলীয় নেতাকর্মীরা জানান, সোমবার রাতে ওবায়েদ উল্লাহ কারিগরপাড়া বাজার থেকে নিজের দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় কারা জড়িত এবং পূর্বের কোনো শত্রুতা আছে কিনা এ ব্যাপারে কিছুই জানাতে পারেনি পুলিশ ও দলীয় নেতাকর্মীরা।

রাঙামাটির চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির রাজনৈতিক পরিচয় আমরা এখনো পাইনি। গতকাল সোমবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে রাইখালীর বালুখালী এলাকায় তাকে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss