spot_img

২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

মুক্তিপণে বান্দরবানে ২৬ অপহৃত শ্রমিক মুক্ত

বান্দরবানের লামায় অপহৃত ২৬ শ্রমিককে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

আরাফাত রাবার বাগানের মালিক মো. ফোরকান জানান, তার বাগানের ১২ জনকে মুক্ত করতে ৩ লাখ আর বাকী ৫ বাগানের ১৪ জনকে মুক্ত করতে ৭ লাখ টাকা মোট ১০ লাখ টাকা মুক্তিপণ দিতে হয়েছে। জিম্মিদের বেশি মারধর করা হয়েছে। উদ্ধারের পর তাদের এখন কক্সবাজার জেলার ঈদগাঁ উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন জানান, ২৬ শ্রমিককে মুক্তি দেয়া হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss