spot_img

২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চিন্ময় কৃষ্ণ দাসকে জেলগেটে ২ দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় দায়ের করা রাষ্ট্রদোহ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে দুইদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১৮ মে) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, কোতোয়ালী থানায় দায়ের করা রাষ্ট্রদোহ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার দুই মামলার আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। রবিবার (১৮ মে) শুনানি শেষে এক মামলায় একদিন করে দুই মামলায় দুইদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। জেলগেটে জিজ্ঞাসাবাদের আবেদন হওয়ায় আসামিকে আদালতে হাজির করা হয়নি।

গত বছরের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গত ৩০ এপ্রিল ওই মামলায় তাকে জামিন দেন হাইকোর্ট। কিন্তু জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে তার মুক্তি আটকে যায়। এরপর আরও পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss