spot_img

২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ভোট পর্যবেক্ষণে ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বাংলাদেশে এসেছেন ৩৯৪ জন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং ১৯৭ জন বিদেশি সাংবাদিক।

বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে ৮০ জন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, ২৪০ জন বিভিন্ন দেশ থেকে আগত এবং ৫১ জন বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত।

বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া ভোটের জন্য আসা আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি বলে ভাষ্য প্রধান উপদেষ্টার দপ্তরের।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী, দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ১৫৮ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক, একাদশ নির্বাচনে ১২৫ জন এবং দশম সংসদ নির্বাচনে চারজন এসেছিলেন।

পর্যবেক্ষক দল পাঠানো সংস্থাগুলোর মধ্যে রয়েছে—এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস থেকে ২৮ জন, কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে ২৭ জন, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট থেকে ১৯ জন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট থেকে একজন।

এছাড়া অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) ও ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ থেকে দুজন করে এবং ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস থেকে একজন পর্যবেক্ষক রয়েছেন।

ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি ২১টি দেশ থেকে পর্যবেক্ষকরা এসেছেন। এর মধ্যে রয়েছেন পাকিস্তান, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, ফিলিপাইনস, মালয়েশিয়া, জর্ডান, তুরস্ক, ইরান, জর্জিয়া, রাশিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, কিরগিজস্তান, উজবেকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নাইজেরিয়ার প্রতিনিধিরা।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের বরাতে প্রধান উপদেষ্টার দপ্তর বলছে, ভয়েস ফর জাস্টিস, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, এসএনএএস আফ্রিকা, সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন এবং পোলিশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ৫১ জন পর্যবেক্ষণ করবেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss