spot_img

১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

পতেঙ্গায় ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে ডাকাতদলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) পতেঙ্গার খেজুরতলা মাদ্রাসাগলি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহম্মেদ।

গ্রেপ্তারকৃতরা হলেন– মো. আবুল কালাম স্বপন (৩৫), মো. আরিফ (৩১) ও মো. ইমরান (২৫)।

এ সময় গ্রেপ্তারদের দেহ ও মাইক্রোবাস তল্লাশি করে ৮টি মোবাইল, নগদ ২১ হাজার ৭০০ টাকা, ২টি অটো সুইচ গিয়ার, ২টি চাপাতি, ১ ওয়াকিটকি, ৪টি গাড়ির ভিন্ন ভিন্ন নম্বর প্লেট, ১টি স্টিলের ছোরা এবং একটি হাইচ মাইক্রোবাস জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মহানগর ও জেলার বিভিন্ন থানায় খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ ১০টি মামলা রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss