spot_img

২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ব্রেন স্ট্রোকে চবি শিক্ষার্থীর মৃত্যু, ক্যাম্পাসে শোকের ছায়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নৃবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ সেশনের মেধাবী শিক্ষার্থী জীবক চাকমা মস্তিষ্কে রক্তক্ষরণে (স্ট্রোক) আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

রবিবার (১২ এপ্রিল) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি রাঙামাটির নানিয়ারচর উপজেলার রবিলেন্দু চাকমা ও রেনুকা চাকমার সন্তান।

সহপাঠী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ সকালে জীবক হঠাৎ অসুস্থ বোধ করলে দ্রুত তাঁকে চবি মেডিকেল সেন্টারে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। চবি মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. আবু তৈয়ব চৌধুরী জানান, হাসপাতালে আনার সময় শিক্ষার্থীটি অচেতন ছিলেন এবং ধারণা করা হচ্ছে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

নৃবিজ্ঞান বিভাগের সাবেক সভাপতি ও ছাত্রছাত্রী নির্দেশনা কেন্দ্রের পরিচালক ড. আনোয়ার হোসেন গভীর শোক প্রকাশ করে বলেন, “জীবক একজন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। আগামী ১৬ এপ্রিল থেকে তাঁর পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তাঁর এই আকস্মিক প্রয়াণ আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষার্থীর অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। মেধাবী এই তরুণের আকস্মিক মৃত্যুতে নৃবিজ্ঞান বিভাগসহ পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss