spot_img

১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ঘূর্ণিঝড়ে রূপ নিলো গভীর নিম্নচাপ, চট্টগ্রাম বন্দরে ২ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ রূপ নিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, এটি বর্তমানে পূর্বমধ্য ও পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

আজ সোমবার (২৬ অক্টোবর) সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮২০ কিমি দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৭৪৫ কিমি দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ৭৮৫ কিমি দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিমি দক্ষিণে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিমি এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিমি, যা দমকা হাওয়ার আকারে ৮৮ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে সাগর খুবই উত্তাল রয়েছে।

ঘূর্ণিঝড়টি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ মধ্যরাতের মধ্যে প্রবল এবং পরবর্তীতে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আগামী ২৮ অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

পরিস্থিতি বিবেচনায় দেশের সব সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss