spot_img

১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বিদ্যুতের প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে জরুরি নির্দেশনা

বিদ্যুতের প্রিপেইড সিস্টেম আপগ্রেডেশনের কারণে টানা ২৪ ঘণ্টা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে প্রিপেইড মিটারে রিচার্জ সেবা। এ সময়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গ্রাহকদের আগেভাগেই মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রেখে দেওয়ার পরামর্শ দিয়েছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো)।

বুধবার (৪ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডেসকো।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রিপেইড সিস্টেম আপগ্রেডেশন বা আধুনিকায়ন কাজের জন্য ৫ নভেম্বর বৃহস্পতিবার রাত ১০টা থেকে ৬ নভেম্বর (শুক্রবার) রাত ১০টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা প্রিপেইড রিচার্জ (যে সকল মিটারের মিটার নম্বর ৩ দিয়ে শুরু) সেবা সাময়িক বিঘ্নিত হতে পারে।

এ অবস্থায় নির্ধারিত সময়ের আগেই মিটারে পর্যাপ্ত ব্যালেন্স নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের অনুরোধ জানিয়েছে ডেসকো। এতে রিচার্জ সেবা সাময়িকভাবে বন্ধ থাকলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে।

এ ছাড়া যেকোনো প্রয়োজনে ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে গ্রাহকদের।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ডেসকো।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss