spot_img

৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪০১৪ জনের করোনা শনাক্ত, প্রাণহানি ৪৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৫ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৪ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৭৮৩ জন। আর মোট শনাক্তের সংখ্যা এক লাখ ৪১ হাজার ৮০১ জন।

সোমবার ( ২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৮৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৬৫টি ল‌্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ লাখ ৪৮ হাজার ৪২৯টি।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ৫৩ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৭৮০ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss