spot_img

১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ঐশ্বরিয়ার জাল পাসপোর্ট উদ্ধার, ৩ প্রতারক গ্রেপ্তার

ভারতের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের একটি জাল পাসপোর্ট সহ তিন প্রতারককে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। গ্রেটার নয়ডা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের। প্রতিবেদন অনুসারে, একটি ওষুধ কোম্পানির নামে প্রতারণার সঙ্গেও জড়িত ছিল এই চক্র।

সূত্র মতে, যে পাসপোর্টটি পুলিশ উদ্ধার করেছে তাতে ঐশ্বরিয়ার ঠিকানা দেওয়া হয়েছে গুজরাট। জন্ম তারিখ দেয়া হয়েছে ১৮ এপ্রিল, ১৯৯০। পাসপোর্টটি নকল বলেই ধারণা করছে পুলিশ।

প্রতিবেদনে জানা গেছে, এই প্রতারক চক্রের বিরুদ্ধে ১ কোটি ৮০ লাখ টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের সময় ৩০০০ ডলার (আড়াই লাখ রুপি), প্রায় ১১ কোটি রুপির জাল টাকা সহ ১০,৫০০ পাউন্ড উদ্ধার করা হয়েছে এই চক্রের কাছ থেকে।

জানা গেছে, এই প্রতারক চক্র ম্যাট্রিমোনিয়াল সাইটের প্রতিনিধি সেজে প্রতারণা করেছে। বিভিন্ন কোম্পানির রিপ্রেজেন্টেটিভ সেজে প্রতারণার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। অ্যাবট ফার্মাসিউটিক্যালস কোম্পানিসহ অন্যান্য কোম্পানির প্রতিনিধি হিসেবে চত্রটি জালিয়াতি করছে বলে পুলিশ জানিয়েছে। স্তন ক্যান্সারের ওষুধ তৈরির জন্য কোলানট ক্রয়ের বিষয়েও একজন অবসরপ্রাপ্ত কর্নেলের সাথে প্রতারণা করেছিল তারা।

এই প্রথম নয় যে ঐশ্বরিয়ার জাল পাসপোর্ট উদ্ধার হয়েছে। এর আগে ২০১২ সালেও গুজরাট থেকে ঐশ্বরিয়ার নাম সহ একটি পাসপোর্টের কপি উদ্ধার করা হয়েছিল। সেটিতে অভিনেত্রীর জন্মস্থান দেওয়া ছিল কর্ণাটকের ব্যাঙ্গালোরে। সূত্র : হিন্দুস্তান টাইমস

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss