spot_img

১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

শনিবারও খোলা থাকবে ব্যাংক

ঈদকে সামনে রেখে ব্যবসা-বাণিজ্যের সুবিধার কথা চিন্তা করে ব্যাংকিং লেনদেনের সময়সূচি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সূচি অনুযায়ী আগামী শনিবার সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগের এক নির্দেশনায় এই কথা বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ঈদ উপলক্ষে ব্যবসা-বাণিজ্যে বাড়তি লেনদেন হচ্ছে, ফলে ব্যাংকে নগদ টাকার জমা ও উত্তোলন বেড়েছে। এ প্রেক্ষিতে ৩০ এপ্রিল শনিবার সীমিত লোকবল নিয়ে সারাদেশে ‘সীমিত পরিসরে’ ব্যাংক খোলা থাকবে। লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে ১টা পর্যন্ত; তবে বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।
এর আগে ২৯ এপ্রিল শুক্রবার এবং ৩০ এপ্রিল শনিবার পোশাক শিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss