spot_img

২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাজেটের আগেই বাড়ল সিগারেটের দাম

২০২২-২৩ সালের বাজেট উপস্থাপনার আগেই বেড়ে গেছে সব ধরনের সিগারেটের দাম। ফলে ধূমপায়ীদের এখন থেকেই সিগারেট কিনতে বেশি খরচ করতে হবে। প্রতি শলাকা বেনসন সিগারেট এক টাকা বেড়ে ১৬, আর গোল্ডলিফ এক টাকা বেড়ে ১২ টাকায় বিক্রি হচ্ছে।

শনিবার (২১ মে) নগরীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। সব ধরনের সিগারেটে ১-২ টাকা বেড়েছে।

আগে যে মার্লবোরো সিগারেট প্রতি পিস ১৫ টাকায় বিক্রি হতো, এখন তা বেড়ে ১৬-১৭ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া রয়েল, ডার্বি, হলিউড ও লাকি স্ট্রাইকের প্রতি শলাকা বিক্রি হচ্ছে এক টাকা বেড়ে ছয় টাকায়।

খুচরা বিক্রেতাদের দাবি, চাহিদা মতো সিগারেট মিলছে না। ডেলিভারি দেওয়া বন্ধ রয়েছে সিগারেট।

মিরপুরের এক সিগারেট বিক্রেতা বলেন, সিগারেটের সংকট চলছে। হঠাৎ করেই কমে গেছে সরবরাহ। আমার দোকানে প্রতিদিন চার হাজার টাকার সিগারেট বিক্রি হয়। অথচ আমাকে মাত্র দেড় হাজার টাকার সিগারেট দিয়েছে তাও আবার বাড়তি দামে।

এদিকে বাজেটের আগে সিগারেটের দাম বাড়াতে ক্ষুব্ধ ধূমপায়ীরা। সিগারেটের এক ভোক্তা বলেন, বাজেটের পর সিগারেটের দাম বাড়বেই, এটা সবার জানা। এজন্য ইচ্ছা করেই সংকট তৈরি করা হচ্ছে। সয়াবিনের মতো সিগারেটেও সিন্ডিকেটের শিকার।

তবে সিগারেট সরবরাহকারী কোম্পানিগুলোর দাবি, তারা নিয়মিত সিগারেট সরবরাহ করছেন। বাজেটের পর বাড়তি দাম পাওয়া যাবে এই আশায় সিগারেট লুকিয়ে রাখছেন খুচরা বিক্রেতারা। তারাই বাজারে তৈরি করছেন কৃত্রিম সংকট।

উল্লেখ্য, আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রাথমিকভাবে ছয় লাখ ৭৭ হাজার ৮৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাবনা তৈরি হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss