spot_img

৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

একনেকে এক হাজার ৭৩০ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৯টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে এক হাজার ৭৩০ কোটি ৩৮ লাখ টাকা।

আজ মঙ্গলবার (২১ মার্চ) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

সচিব জানান, এক হাজার ৭৩০ কোটি ৩৮ লাখ টাকা ব্যয় সম্বলিত নয়টি প্রকল্পের মধ্যে সরকারের অর্থায়ন ৬৩৩ কোটি ৫২ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন এক কোটি ৪৪ লাখ টাকা এবং বৈদেশিক অর্থায়ন এক হাজার ৯৫ কোটি ৪২ লাখ টাকা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss