spot_img

৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে কনটেইনারে আগুন

চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর গেট সংলগ্ন ৮ নম্বর ইয়ার্ডে রাখা একটি কনটেইনারে আগুন লেগেছে। শনিবার (২২ মে) সকাল সাড়ে ৮টায় এই আগুনের ঘটনা ঘটে।

সূত্র জানায়, নন ডেঞ্জারাস কার্গো ঘোষিত অক্সিজেন সাপ্লিমেন্ট ফিশ পন্ডস ওডিয়াম কার্বোনেট ট্যাবলেটস পণ্যবাহী কন্টেইনার (FCIU 5639268) অতিরিক্ত তাপের কারণে কনটেইনার স্লটে থাকা অবস্থায় বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। পরে চট্টগ্রাম বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। সকাল ৯টায় নিমতলা মোড় থেকে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর চট্টগ্রাম বন্দর ট্রাফিক বিভাগের সদস্যরা স্লট থেকে কন্টেইনারগুলো সরিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কন্টেইনারটি নিরাপদে ৪ নম্বর গেট সংলগ্ন খালি একটি ইয়ার্ডে নিয়ে আসে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কন্টেইনারটি গত ৯ মে চায়না থেকে কেপ ওরিয়েন্ট জাহাজে চট্টগ্রাম বন্দরের নিয়ে আসা হয়। কন্টেইনারটি আমদানিকারক নন অ্যানিম্যাল হেলথ্ প্রোডাক্ট লিমিটেড এবং সিএন্ডএফ এজেন্ট বাদাল্যান্ড কোম্পানি।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss