spot_img

২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে ফ্লাইওভার থেকে নীচে পড়া জবি শিক্ষার্থী মারা গেছেন

চট্টগ্রামে আক্তারুজ্জামান ফ্লাইওভার থেকে পড়ে গুরুতর আহত হওয়ার ৪ দিন পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী আকবরের মৃত্যু হয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) ভোর ৪টা ৫০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম খুলশী থানার ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান।

এর আগে শুক্রবার (২৮ আগস্ট) চট্টগ্রামের ফ্লাইওভারের ওপর থেকে নিচে পড়া অবস্থায় জিওএস মোড়ে থেকে ওই শিক্ষার্থীকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে খুলশী থানা পুলিশ। পরে চিকিৎসকরা তাকে আইসিইউতে নেন। এ ঘটনায় পরিবার থেকে অজ্ঞাতনামা করে একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।

আকবর হোসেন খান নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাসা মৌলভীবাজার সদরে। সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে পুরান ঢাকার কলতা বাজারের একটি মেসবাড়িতে থাকতো।

খুলশী থানার ওসি মোহাম্মদ শাহীনুজ্জামান বলেন, ‘ওনার পরিবার থেকে একটি মামলা করা হয়েছে, আমরা তদন্ত করছি। কোনও ক্রিমিনাল অকেন্স আছে কিনা সেটা দেখা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘৪ দিন আগে ছেলেটা চট্টগ্রাম জিওএস মোড় ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞান, মাথার পেছনে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।’

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss