spot_img

১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে করোনায় আরও ৫ মৃত্যু

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ১৪০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১২.১২ শতাংশ। এর আগে বুধবার (১ সেপ্টেম্বর) করোনায় মারা গিয়েছিলেন ৫ জন, শনাক্ত হয়েছিলেন ১৪৫ জন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরও জানা যায় চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ১৫৫ জনের নমুনা পরীক্ষা করে ১৪০ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের ৮৯ জন, বাকিরা বিভিন্ন উপজেলার।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৫ জনের নমুনা পরীক্ষায় ২৪ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৭০ জন, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সাইন্সস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৩২ জনের নমুনা পরীক্ষা করে ৩ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১২ জনের নমুনা পরীক্ষা করে ২ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) ল্যাবে ৮ জনের নমুনা পরীক্ষা করে ৪ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৬৪ জনের নমুনা পরীক্ষায় ১৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০৩ জনের নমুনা পরীক্ষায় ৬ জন, এন্টিজেন টেস্টে ৫৬ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

আরো পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরও ১০ লাখ ডোজ টিকা এসেছে দেশে

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১ জনের নমুনা পরীক্ষায় কারও শরীরে করোনারভাইরাসের জীবাণু পাওয়া যায় নি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss