spot_img

১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে করোনায় আরও ৩ মৃত্যু

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২৬২ জনে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ১০৮ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৫৬০ জনে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ২৭৬ জনের নমুনা পরীক্ষায় ১০৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৬৭ এবং উপজেলার ৪১ জন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২০ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৮ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১ জন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss