spot_img

২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পটিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পটিয়ায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে রবিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিন নগরের কোতোয়ালী থানাধীন পাথরঘাটা নজু মিয়া লেন এলাকার মো. আনিছের ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হলে তাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss