spot_img

১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাসের ধাক্কায় ১৩ পুলিশ আহতের ঘটনায় গ্রেফতার চালক

নগরের পাহাড়তলী থানার সাগরিকা মোড়ে শিল্প পুলিশের গাড়িতে বাসের ধাক্কায় ১৩ জন আহত হওয়ার ঘটনায় বাসচালককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২১ মে) রাতে পাহাড়তলী বাজার এলাকা থেকে বাসচালক নাহিদুল ইসলাম স্বপনকে গ্রেফতার করা হয়।

পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান বলেন, বাসের ধাক্কায় শিল্প পুলিশের ১৩ সদস্য আহত হওয়ার ঘটনায় বাসটির চালক নাহিদুল ইসলাম স্বপনকে পাহাড়তলী বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছিল।

ঘটনার পরে শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন মোল্লা বাদী হয়ে পাহাড়তলী থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

শনিবার (২১ মে) সকাল ৯টার দিকে নগরের পাহাড়তলী সাগরিকা মোড় এলাকায় বাসের ধাক্কায় শিল্প পুলিশের ১৩ সদস্য আহত হন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

 

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss